বিদ্যুৎ বিল নিয়ে তর্কে ভবন মালিকের গুলি, আহত পাঁচ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ এএম

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে ভবন মালিকের গুলিবর্ষণে হোটেল ম্যানেজার ও কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন। 

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় আংগুরা শপিংয়ের নীচতলায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সাথে জড়িত ভবনের মালিক আজহার তালুকদার, তার ছেলে ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গুলিবিদ্ধরা হলেন হোটেল ম্যানেজার কাজল কর্মচারী আওয়াল। বাকি আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

হোটেলের মালিক শুক্কর জানান, আজাহারের ছোট ভাইয়ের কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নেন তিনি। পানি অপচয়ের কারণে বিদ্যুতের বেশি বিল আসার অভিযোগে তারা তার কাছে টাকা দাবি করেন। 

এ নিয়ে তাদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে আজহার তালুকদার তার লাইসেন্স করা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়েন। এতে হোটেলের ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হন।

ঘটনাস্থলে আসা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, পানির অপচয়ে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে ভবনের একাংশের মালিক আজাহার বিদ্যুৎ বিল দাবি করেন রেস্টুরেন্টের মালিকের কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে তিনি তার লাইসেন্সকৃত শটগান ও পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করেন।

পুলিশ সুপার আরও জানান, গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর