কলাপাড়ায় মাথায় গাছ পড়ে শ্রমিক নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির গাছ কাটতে গিয়ে মাথায় গাছের আঘাত লেগে এক শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত আলাউদ্দিন হাওলাদার (৫৫) বরগুনার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে ভাইদের সাথে সেকান্দারখালী গ্রামের বাড়িতে গাছ কাটছিলেন আলাউদ্দিন। এসময় তিনি নিচে দাঁড়িয়ে দড়ি ধরে গাছ টানার সময় অসাবধানতায় গাছ ছিটকে পড়ে তার মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক তার স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছয় অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত শিশু উদ্ধার

কলাপাড়া জরুরী বিভাগে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী হুমায়ুন কবির জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই মারা যায় তিনি। 


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর