উচ্ছেদ ঠেকাতে তেলেগু সম্প্রদায়ের পাশে মানবাধিকার কমিশন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

পুনর্বাসন ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যাত্রাবাড়ীর ধলপুরের তেলেগু সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ করাকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশন। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ এলাকা পরিদর্শন করে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ও সংস্থাটি দেন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। 

সংস্থাটির চেয়ারম্যান জানান, স্থায়ী পুনর্বাসনের ছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের উচ্ছেদ মানবাধিকারের লঙ্ঘন। পাশাপাশি তাদের উচ্ছেদ না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করা হবে।

image


এদিকে এমন পরিস্থিতে এলাকার প্রায় এক হাজার ৩০০ বাসিন্দা উদ্বেগ ও উৎকণ্ঠায় জীবন-যাপন করছেন। 

তেলেগু সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, নগর পরিচ্ছন্ন কর্মী হিসেবে প্রায় ৩২ ধরে এ এলাকার বসবাস করছেন। তবে গেলো রোববার এই কলোনির একাংশে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে বিপাকে পড়া এলাকার বাসিন্দারা বলছেন, এখানেই তাদের স্থায়ী পুনর্বাসন হোক। কেননা এর আগে ও কয়েক দফা উচ্ছেদের শিকার হয়েছেন তারা। 

তারা জানান. ১৮৫১ সালে ব্রিটিশ সরকার ভারতের তেলেঙ্গানা রাজ্য থেকে তাদের পূর্বপুরুষদের এ অঞ্চলে এনেছিল মেথর হিসেবে কাজ করানোর জন্য।

১৯৯০ সালে ধলপুরে তেলেগু কলোনি গড়ে তুলে তাদের দেয় হয় স্থায়ী আবাসস্থল। কিন্তু গেলো এক মাস আগে সিটি করপোরেশন থেকে মৌখিক ঘোষণা আসে, কলোনি উচ্ছেদের। 

image


তারা বলেন, তেলেগুভাষী মেথর সম্প্রদায়ের একটি অংশ দীর্ঘকাল ধরে ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুরে বসবাস করে আসছে।

গত বৃহস্পতিবার তাদের মাতব্বরদের ডিএসসিসিতে ডেকে নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার মৌখিক নির্দেশ দেয়া হয়। আগের দিন বুধবার ডেকে পাঠায় পুলিশও। 

এ সময় পুলিশ সিটি করপোরেশনের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলতে বলে এবং এর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি করা যাবে না বলে জানিয়েও দেয়। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর