কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৭ পিএম

কিশোরগঞ্জে সদরে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শোলাকিয়া কানিকাটাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মো. সাকিন (১৭) তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে ও গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ সদরের দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানাবাড়িতে থেকে পড়ালেখা করতেন। 

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাকিনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হোটেলকক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউনুছ জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।


একাত্তর/জো

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর