অপহরণের দুইদিন পর তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩২ পিএম

লক্ষ্মীপুরে ফার্নিচার কারিগর রিয়াজ হোসেনকে অপহরণের দু’দিন পর তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার মান্দারী এলাকার একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেয়া হয়েছে।

জানা যায়, নিহত রিয়াজ দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদ দুলালের ছেলে ও মান্দারী বাজারের দ্বীন ইসলাম ফার্নিচার দোকানের নকশার কারিগর। 

নিহতের বাবা তোফায়েল আহমেদ জানান, দুইদিন আগে তার ছেলেকে অপহরণ করা হয়। পরে তার মোবাইল থেকেই কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই টাকা না দেওয়ায় তারা তার ছেলে ফার্নিচার কারিগর রিয়াজ হোসেনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন রিয়াজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রিয়াজের মোবাইল ফোন থেকেই অপহরণকারীরা কল দিয়ে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় নিহতের মা খুরশিদা বেগম চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে তদন্ত শুরু করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি থানা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের জন্য র‌্যাবের কাছে সহযোগিতা চাওয়া হয়। পরে মান্দারী বাজারের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। নিহতের মায়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর