ভুট্টাক্ষেত থেকে তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭ পিএম

নীলফামারীর ডোমারে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোগড়া নন্দীপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, সকালের দিকে গ্রামের একটি ভুট্টাক্ষেতের ধারে জবাই করা অবস্থায় অজ্ঞাত ওই তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে গিয়ে থানা পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

ডোমার থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, খবর পেয়ে তিনিসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এবং সিআইডি পুলিশের ক্রাইমসিনের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। সুরহতাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই তরুণের পরিচয় শনাক্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর