নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩২ পিএম

নীলফামারীতে ট্রাক্টর উল্টে পড়ে চালক নিহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদরের কচুকাটা ইউনিয়নের বাবুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মফিজুল ইসলাম (২২) একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জমিতে হাল চাষ শেষে চালক মফিজ ট্রাক্টর ধোয়ার জন্য বুড়িখোড়া নদীর দিকে যাচ্ছিলেন। পথে বাবুরবাজার এলাকায় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে সড়কের ধারে খাঁদে পড়ে যান তিনি। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মফিজ। 

আরও পড়ুন: কুষ্টিয়ায় আগুনে পুড়লো তিন দোকান, আহত একজন

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, খবর পেয়ে নীলফামারীর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।


একাত্তর/জো

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর