কুষ্টিয়ায় আগুনে পুড়লো তিন দোকান, আহত একজন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল, আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পান্টিবাজারের সিআই মোল্লা মার্কেটে এ অগ্নি দুর্ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মাহফুজুর রহমান নামের এক তরুণ রক্তাক্ত ও আহত হয়েছেন। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, রাত ১১ টার দিকে শেখ সাহেব ডিজাইনিং হাউজে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে লিখন ঘটি চা এন্ড কফি হাউজ ও মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।


একাত্তর/জো 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর