ফেসবুকে নোট দিয়ে ব্যবসায়ীর ট্রেনের নিচে ঝাঁপ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৫ পিএম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন এবং এর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

নিহত ব্যক্তির নাম সীমান্ত সরকার পরিমল (৪৫)। তিনি শহরের প্যাড়াডাইস পাড়া এলাকার পলান সরকারের ছেলে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ঘারিন্দা রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায়, মৃত্যুর আগে সীমান্ত তার নিজস্ব ফেসবুক আইডিতে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ ইথেন এবং বিথী নামের এক নারীর ছবি দিয়ে লেখেন, ‘ওরা আমাকে বাঁচতে দিলো না। শেষ পর্যন্ত আমাকে মরতে হলো। পারলে আপনারা ওদের বিচার করেন।’ 

পরিবারের ধারনা, একদিকে পাওনাদারের টাকার জন্য চাপ, অন্যদিকে মামলা; এ কারণেই সীমান্ত আত্মহত্যা করেছেন।

সালেহ মোহাম্মদ ইথেন সাংবাদিকদের বলেন, তার কাছ থেকে সীমান্ত ৩৫ লাখ টাকা ধার নেন। কিন্তু দীর্ঘদিন হলেও সেই টাকা পরিশোধ করেন নাই। এমনকি তাকে না জানিয়ে সীমান্ত ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। 

তিনি জানান, সীমান্ত টাকা দিতে না পারায় রোববার অথবা সোমবার ব্যবসা প্রতিষ্ঠান তার নামে লিখে দেওয়ার কথা ছিল। কিন্তু সীমান্ত আত্মহত্যা করবেন এটা ভাবতে পারেননি। 

আরও জানা যায়, সম্প্রতি সীমান্ত সরকার বিথী নামের এক নারীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর কথা লিখেছিলেন। এজন্য ওই নারী সীমান্তের বিরুদ্ধে মামলাও করেছেন।

আরও পড়ুন: জমি অনাবাদি না রাখার ঘোষণার পর করে দেখালেন প্রধানমন্ত্রী

এ ব্যাপারে টাঙ্গাইল রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুল হক সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর