পটুয়াখালীতে জনতার গণপিটুনিতে চোর নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

পটুয়াখালীর গলাচিপায় চুরি করার সময় ধরা পড়া এক চোরের মৃত্যু হয়েছে গণপিটুনিতে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এর আগে সোমবার দিবাগত রাতে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লিটন খন্দকার (৪০)। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পানপট্টি তুলাতলী গ্রামের নজরুল গাজীর (৫০) ঘরে চুরি করতে লিটনসহ দু’জন চোর সুকৌশলে দরজা খোলে। নজরুল গাজীর ছেলে ইউসুফ গাজী টের পেলে চোরের গতিবিধি লক্ষ্য করে চুরি করার পর পালিয়ে যাওয়ার সময় বাবা ও ছেলে মিলে লিটনকে ঝাপটে ধরে চিৎকার করেন।

এসময় স্থানীয়রা চোরকে এলোপাথাড়ি মারতে শুরু করে। পরে লিটন অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ লিটন খন্দকারকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মা-মেয়েকে শ্লীলতাহানির মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা জানান, চুরির সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেয়ে লিটনের মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, এক চোরের মৃত্যুর খবর জেনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর