মা-মেয়েকে শ্লীলতাহানির মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭ পিএম

রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে (৪৩) নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর শহরের ভাজনচালা গ্রামের বাসিন্দা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

মামলার বাদী শহরের বিনোদপুর নিউ কলোনির বাসিন্দা অভিযোগ করে বলেন, তার স্বামী ২০২০ সালে মারা যাওয়ার পর তিন কন্যা নিয়ে রাজবাড়ী শহরের বিনোদপুর নিউ কলোনি রেলের কোয়ার্টারে বসবাস করে আসছেন। কোন উপার্জনের উৎস না থাকায় সন্তানদের ভবিষ্যতের জন্য ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি বিনোদপুর নিউ কলোনি মোড় এলাকায় রেলের জায়গা লিজ গ্রহণ করেন।

তিনি বলেন, সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার সময় লিজকৃত জমিতে দোকান ঘর নির্মাণ করার সময় কাউন্সিলর মাহাবুব আলম পলাশ, নতুনপাড়ার মো. বাবুসহ ৪ থেকে ৫ জন গিয়ে শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করে বের করে দেয়। এসময় তার মেয়ে ঘটনা জানতে পেরে তাদের কাজে বাঁধা নিষেধ করলে তাকে এলোপাথাড়ি মারপিট করে।

তারা টানা-হেঁচড়া করে মেয়ের পড়নের কাপড় বিবস্ত্র করে শ্রীলতাহানি ঘটায়। তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তাদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গেলে তাকেও চুলের মুঠি ধরে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারে এবং পরনের কাপড় টানা-হেঁচড়া করে প্রায় বিবস্ত্র করে শ্রীলতাহানি ঘটায়।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। এ বিষয়ে রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: ভটভটি উল্টে চালক নিহত, গুরুতর আহত মৎস্যচাষী

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মাহবুবুর রহমান বলেন, রাত ১টার দিকে শহর থেকে মাহাবুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, একজন ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌরসভার কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অপরাধে ৩টি মামলা দায়ের হয়েছে।


একাত্তর/আরএ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর