মৃত্যুবার্ষিকীর আগে ‘সুসংবাদ’ পাচ্ছেন সুশান্তের ভক্তরা

আপডেট : ১০ জুন ২০২১, ১০:১০ পিএম

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে নড়ে চড়ে বসে গোটা ভারত। বন্ধ ঘরে এ অভিনেতার ঝুলন্ত মরদেহ পাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারেনি তার ভক্তরা। বড় ধাক্কা ছিল বলিউডের জন্যও। এবার খানিকের জন্য হলেও প্রশান্তি মিলবে সুশান্তের ভক্তদের। মৃত্যুবার্ষিকীর আগে খবর এলো আগামীকালই (১১ জুন) ভারতে মুক্তি পাবে সুশান্তের মৃত্যুরহস্যের ওপর নির্মিত চলচ্চিত্র। বছর পূর্তিতে প্রিয় অভিনেতাকে নিয়ে নির্মিত ছবিতে নতুন করে তাকে স্মরণ করার সুযোগ মিলবে ভক্তদের।

এক সপ্তাহ বাদেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী। ভক্তদের জন্য সুসংবাদ হলেও, দিল্লি হাইকোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেল প্রয়াত অভিনেতার পরিবার। সুশান্তের মৃত্যুরহস্যের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ন্যায়: দা জাস্টিস’ মুক্তিতে স্থগিতাদেশ জারি করেনি দিল্লির আদালত। শুক্রবার (১১ জুন) ভারতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

বিচারপতি সঞ্জীব নারুলা বৃহস্পতিবার (১০ জুন) অভিনেতার বাবা কেকে সিংয়ের দায়ের করা মামলা খারিজ করে ‘ন্যায়: দা জাস্টিস’ মুক্তির অনুমতি দিয়েছেন।

মামলার শুনানিতে কেকে সিংয়ের তরফে আইনজীবীরা বলেছেন, প্রযোজকরা এই করোনা আবহের সুযোগ নিয়ে ছবি রিলিজ করতে চাইছে। সুশান্তের জীবনী নিয়ে তৈরি যে কোনও ছবি, বই, ওয়েব সিরিজ, নাটক তার এবং পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে।

আরও পড়ুন: সুশান্তের মৃত্যু নিয়ে ব্যবসা না করতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

পরিবারের সম্মতির বাইরে এই চলচ্চিত্রগুলো তৈরি করার জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছিলেন সুশান্ত সিংয়ের পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম দা ইণ্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘ন্যায়: দা জাস্টিস’, ‘সুইসাইড অর মার্ডার: এ স্টার ওয়াজ লস্ট’, ‘শশাঙ্ক’ এবং একটি নাম ঠিক না হওয়া মোট চারটি চলচ্চিত্র তৈরি হচ্ছে। প্রত্যেকটিই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের ওপর নির্মিত।

এদিকে এই অভিনেতার মৃত্যু রহস্যে নতুন করে যুক্ত হয়েছে মাদকচক্রের বিষয়টি। গ্রেপ্তার করা হয়েছে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পৈঠানিকে। সিদ্ধার্থকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বিশেষ আদালতের নির্দেশে আগামী পাঁচদিনের জন্য সিদ্ধার্থকে জেলে রাখা হবে।

সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। যে চারজন প্রথমে সুশান্তের ঝুলন্ত দেহ দেখতে পান, তাদের মধ্যে একজন সিদ্ধার্থ। পাশাপাশি অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি।


একাত্তর/আরবিএস/আরএ

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর