অটোরিকশা ছিনতাই করতে বন্ধুকে খুন, তিনজন আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১১ পিএম

নরসিংদীর শীলমান্দিতে দুই সহযোগীসহ অটোরিকশা ছিনতাইয়ের লক্ষ্যে অটোচালক বন্ধু টুটুলকে খুন করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবাণ চৌধুরী।

গ্রেপ্তার আসামিরা হলেন- খোরশেদ আলম, আব্দুল কাদির ওরফে ছোট কাদির, আব্দুল কাদির ওরফে বড় কাদির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার (২২ ফেব্রুয়ারি) অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে অটো চালক টুটুলের ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলম ও তার দুই সহযোগী ছোট কাদির ও বড় কাদির টুটুলের অটোরিকশাটি গাজীপুর থেকে কালীগঞ্জ যাওয়ার জন্য ভাড়া করে এনে ঘোড়াশাল চলে আসে, পরে জেলার বিভিন্নস্থানে ঘুরে নরসিংদী মডেল থানার শীলমান্দি ইউনিয়নের গনেরগাঁও গ্রামে গনেরগাঁও মাদ্রাসা সংলগ্ন জি এম তালেবের পুকুরের কাছে নির্জন জায়গায় অটোরিকশাটি থামিয়ে চালক টুটুলের ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে টুটুলকে হত্যা করে মরদেহটি পুকুরে ফেলে চলে যায়।

আরও পড়ুন: দেশের চেহারা বদলে দিচ্ছেন প্রধানমন্ত্রী: মতিয়া চৌধুরী

তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, এস আই শামীম ও প্রান কৃষ্ণসহ একটি টিম গাজীপুর জেলার গাছা, বাসাইল, নরসিংদী জেলার সদর ও মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।


একাত্তর/আরএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর