ভারতে দুই বাংলাদেশি জাহাজের সংঘর্ষ, ডুবলো একটি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও অন্যটি ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া জাহাজ থেকে ৯ ক্রু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকায় হুগলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনা কবলিত জাহাজের নাম এমভি রাফসান হাবিব -৩।

একটি জাহাজটির নাবিকরা জানিয়েছেন, ভোরে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। তবে ডুবে যাওয়া জাহাজটির এক কর্মীর দাবি, সঠিক দিকনির্দেশনা মেনে না চলায় এ দুর্ঘটনা ঘটেছে। 

image


জানা যায়, বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশে আসা একটি খালি জাহাজটি ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে যাত্রা করা অপর জাহাজে ধাক্কা দেয়। এতে মাঝ নদীতেই ডুবতে শুরু করে ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি। তখন নাবিকরা ওই অবস্থায় জাহাজটি নদীর কিছুটা তীরে নিয়ে আসতে সক্ষম হয়। তবে ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। ইতিমধ্যেই জাহাজটির প্রায় ৯০ শতাংশ নদীতে তলিয়ে গিয়েছে। 

আরও পড়ুন: ‘রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র, বাড়বে না মাছ মাংসের দাম’

ডুবে যাওয়া বাংলাদেশে জাহাজের কর্মী পুলক কুমার মণ্ডল জানান, আমরা বাম দিক দিয়ে যাচ্ছিলাম, এসময় আরেকটি জাহাজ এসে ধাক্কা দেয়। ওই সময় একই জায়গায় আরও পাঁচটি জাহাজ ছিল। 

তার দাবি, শুধু কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটেনি। ধাক্কা দেওয়া জাহাজটি সঠিক দিকনির্দেশনা না মেনে চলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর বাংলাদেশের এজেন্সিতে জানানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এসি

অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য এই অর্থনীতিবিদের বয়স হয়েছিল...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর