আবুধাবিতে সোফা কারখানায় আগুন, তিন বাংলাদেশি নিহত

আপডেট : ৩১ মে ২০২৩, ০১:৩৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।

স্থানীয় সয় সোমবার রাত তিনটার দিকে আবুধাবির সারজা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার পলতি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফার্নিচার ব্যবসায়ী মো.ইউছুফ (৪৩), মতৈন গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দোকান কর্মচারী মো. রাসেল (৩২) এবং পলতি গ্রামের মীর আহাম্মদের ছেলে তারেক হোসেন বাদল (৪২)

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি ও নিহত ফার্নিচার দোকান ব্যবসায়ীর বড়ভাই ডাক্তার মো.রসুল মঙ্গল বার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী মো.ইউছুফের বড় ভাই মো. রসুল বলেন, ছোট ভাই ২৫ বছর ধরে আবুধাবিতে বসবাস করছিলেন। গত দুই বছর আগে তিনি সারজা এলাকায়  ফার্নিচার ব্যবসা শুরু করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে দোকানের ভেতরে ইউছুফ, রাসেল ও বেড়াতে আসা তারেক ঘুমিয়ে পড়েন। পরে আগুন দগ্ধ হয়ে তিন জন মারা যান।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা গেলেও ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

এদিকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়েছেন নিহতদের পরিবার।

ওসি ইকবাল হোসেন বলেন, পুলিশ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে। 


একাত্তর/এসি

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় নিহতের সংখ্যা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর