মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:২০ পিএম

অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় বাংলাদেশিসহ মোট ৪২৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহশিন বলেছেন, দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে এবং অভিযুক্তদের গতিবিধি পর্যবেক্ষণের পর চেরাস এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে বলে জানান তিনি।

তিনি আরও জানান, আটক বিদেশি নাগরিকদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি। এছাড়াও মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও ফিলিপাইনের ২ জন রয়েছেন।

আটককৃতরা কুয়ালালামপুরের নির্মাণ খাতের প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন।

এদিন অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে অনেকেই কর্মকর্তাদের লক্ষ্য করে বোতলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুড়েছে বলেও অভিযোগ উঠেছে। 

পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিবাসন আইনে দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের পরিচালক। 


একাত্তর/আরবিএস  

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর