যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:০৪ পিএম

পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। 

স্থানীয় সময় রোববার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বাংলাদেশিল নাম আবুল হাশিম। তিনি  একটি গ্রোসারি দোকানোর মালিক ছিলেন।

সম্প্রতি মিজৌরীতে ইয়াজউদ্দিন নামে এক ছাত্র খুন হওয়ার পর, নিজ দোকানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন আব্দুল হাশিম নামে এক বাংলাদেশি।  

এদিকে পর পর এমন ঘটনায় সেখানে অবস্থান রত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

image


পুলিশ জানিয়েছে, ওই এলাকার সানলাইট মার্কেটে একটি গ্রোসারি দোকানের মালিক ছিলেন হাশিম। ঘটনার দিন ডাকাতির উদ্দেশে এক দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে গুলি করে। ঘটনার দিন বিকেলে বিলি জনসন (৩১) নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে নিউইয়র্কে একটি প্রতিবাদ সমাবেশ সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে দায়িদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি জানানো হয়েছে। 

এসময় বন্দুক সন্ত্রাস বন্ধে কার্যরক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, এমন ঘটনা প্রায়ই ঘটছে।

image

 

সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি লাভলু আনসার বলেন, গত ১৮ জুলাই, দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান, বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজউদ্দিন আহম্মদ। মুক্তিযোদ্ধার সন্তান, ইয়াজউদ্দিন খুনের ঘটনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজন করা হয় একটি প্রতিবাদ সমাবেশের। তবে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ থেকে দুই বাংলাদেশির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।



একাত্তর/এসি

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর