বঙ্গবন্ধুর সমাধিতে সাত দেশের সামরিক কর্মকর্তারা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতটি দেশের সামরিক প্রতিনিধিরা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের নেতৃত্বে সাত দেশের সামরিক প্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিসৌধে ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

সাত দেশের সামরিক প্রতিনিধিরা হলেন অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ এবং তুরস্কের কর্নেল এরদাল সাহিন। 

বঙ্গবন্ধুর সমাধিস্থলে এ সময় ডিজিএফআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ডিজিএফআই’র মহাপরিচালক রোববার দুপুর সাড়ে বারোটায় সড়ক পথে জাতির পিতার সমাধি সৌধে পৌঁছান। পরে মহাপরিচালক সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পরিদর্শন বইয়ে সই করেন।


একাত্তর/এসজে

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছানোর পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করেনা, কিন্তু তাকে জাতির পিতা বলে তা সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থি বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘কলকাতায় মুজিব’ এর খসড়া কপি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর