পাঁচ জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে দু'সপ্তাহ সময়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১১ পিএম

বায়ুদূষণ রোধে রাজধানীর আশেপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জেলা প্রশাসকদের প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মো. আলীর বেঞ্চ এ আদেশ দেন।  

শুনানিতে আদালত সিটি করপোরেশনের জমা দেয়া প্রতিবেদনে অসন্তোষ প্রকাশক করে বলেন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের ডাকতেও এখন লজ্জা লাগে। এ পর্যন্ত ছয় থেকে সাতবার দূষণরোধে বিভিন্ন আদেশ দিলেও কোনো কাজ হচ্ছেনা। 

আরও পড়ুন: নগরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা কোথাও নেই!

রিট আবেদনকারী মনজিল মোরসেদ বলেন, এর আগে ২০২১ সালে হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে ৪০০ বেশি অবৈধ ইটভাটা থাকার কথা বলা হয়। পরে উচ্ছেদের পরও এখনো ২০০ এর বেশি অবৈধ ইটভাটা রয়েছে। 

তাই সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের আবারও দূষণরোধে আদেশ কার্যকর করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হাইকোর্ট নির্দেশ দেন বলে জানান রিটকারী। 


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর