বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় একজন অটোভ্যানের চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে গড়মাটি পল্লীবিদ্যুৎ সাবস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ভ্যানচালক হাসু (৩২) উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত দবির খামারুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাসু অটোভ্যান নিয়ে গড়মাটি বাজারের দিকে যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ স্টেশন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক হাসু মারা যান।

আরও পড়ুন: রায়পুরায় উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘাতক ট্রাকটি মুলাডুলি রেল ক্রসিং এলাকা থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর