রায়পুরায় উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লায়লা কানিজ লাকি নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলমের সেই করা এক পরিপত্রে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চার জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তফশিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. পনির হোসেন, মো. সোলায়মান খন্দকার (সোনা মিয়া), মোহাম্মদ কবির হোসেন, মো. মোক্তার হোসেন, মো. শাহ আলম তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের পর চার জন চূড়ান্ত হন। পরে ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী মো. পনির হোসেন, মো. সোলায়মান খন্দকার (সোনা মিয়া), মোহাম্মদ কবির হোসেন, মো. মোক্তার হোসেন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। 

আরও পড়ুন: পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি

আগামী ১৬ মার্চ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক। এতে পদটি শূন্য হয়।


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর