গোলাঘরে ধানের নিচে মিললো কোটি টাকার হেরোইন

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১১:২৪ এএম

রাজশাহীর গোদাগাড়ী থেকে কোটি টাকার হেরোইনসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

শুক্রবার (৩ মার্চ) রাতে গোদাগাড়ীর চরভুবন পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি হলেন ওই এলাকার বাবু হোসেন ওরফে আসমত। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি। 

র‍্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে চরভুবন পাড়ার ওই বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে চিহ্নিত মাদক কারবারি বাবু হোসেন ওরফে আসমতকে গ্রেপ্তার করা হয়। 

image


আরও পড়ুন: রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

পরে আসমতের বাড়ী তল্লাশি করে ইটের তৈরি ধানের গোলাঘরের মেঝেতে ধানের নীচে লুকিয়ে রাখা এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এসজে 

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
সারাদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীসহ একাধিক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর