বাসের সঙ্গে মিনি পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৩:১৫ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি পিকআপ ভ্যানের সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে চকরিয়ার আজিজ নগর ১২নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন শ্রমিক নজরুল ইসলাম ও মোহাম্মদ হামিদ উল্লাহ। তারা চকরিয়া উত্তর হারবাংয়ের করম মুহরি পাড়ার বাসিন্দা। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোকন রুদ্র জানান, লোহাগাড়া থেকে আসা মিনি পিকআপ ভ্যানটি মহাসড়কের আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। 

আরও পড়ুন: পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী নিহত

তিনি আরও জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মিনি পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।


একাত্তর/এসজে 

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর