গলায় জুতার মালা পরানো সেই শিক্ষককে বাইক উপহার

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৪:৫৭ পিএম

নড়াইলের মিজার্পুর ইউনাইটেড ডিগ্রি কলেজে ধর্ম অবমাননার ছুতোয় লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে। উপহারটি দিয়েছেন প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার।

শনিবার (৪ মার্চ) দুপুরে রামেন্দু মজুমদারের জামাতা সৈয়দ আপন আহসান আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষকে মোটরসাইকেলটি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত বক্তারা বলেন, এটি নিছক নয়, অসামান্য উপহার। এ উপহার প্রমাণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস সেদিন কোনো অপরাধ করেননি। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তিনি একজন সৎ ও ভালো মানুষ।

এসময় অধ্যক্ষ স্বপন কুমার বলেন, মানুষের জীবনে ভালো-খারাপ দুটো সময় আসে। আমি খারাপ সময় ভুলে মানুষের ভালোবাসা নিয়ে চলতে চাই। 

বাইক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র নিজের ফেসবুকে আইডিতে ভারতে বিতর্কিত নূপুর শর্মার ছবি ব্যবহার করে একটি পোস্ট করেন। পরে শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। এক পর্যায়ে অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয়ার প্রস্তুতি নেন। কিন্তু তার আগেই ‘কিছু মানুষ’ কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এর মধ্যে অধ্যক্ষের একটি মোটরসাইকেল ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয় পুলিশ। ওই ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন। তাৎক্ষণিক ঘটনাটি সারাদেশে আলোচিত হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও।

আরও পড়ুন: বিয়েতে বর ও কনে পক্ষের হাতাহাতিতে বরের বাবার মৃত্যু

পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের দিকে তখন একটি মহল অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলো আবারও উত্তপ্ত করে। তারা ঘটনার দিন (১৮ জুন ২০২২) বিকেলে পুলিশের সামনেই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং ওই শিক্ষার্থীর গলায় জুতারমালা পরিয়ে ঘোরায়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।


একাত্তর/এসি

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর