বিয়েতে বর ও কনে পক্ষের হাতাহাতিতে বরের বাবার মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৩:৫৫ পিএম

নীলফামারীর জলঢাকায় বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত বরযাত্রী আসা এবং খাবার কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের হাতাহাতি থামাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন বরের বাবা। 

শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা পৌরশহরের ডাঙ্গাপাড়া আমরুলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত নূর মোহাম্মদ মিয়া (৫০) রংপুরের উত্তম বাওয়াই হাজিরহাট এলাকার মৃত অবর উদ্দিনের ছেলে। 

এ ঘটনায় কনের বাবা আনোয়ারুল ইসলাম (৬৬) ও বাবুল হোসেন (২২) নামের দুইজনকে আটক করা হয়েছে বলে জানান জলঢাকা থানার পরিদর্শক ফিরোজ কবির।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) সজল কুমার সরকার জানান, জলঢাকা উপজেলা ডাঙ্গাপাড়া আমরুলবাড়ি এরশাদের মোড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল আক্তারের সাথে গত ১৯  ফেব্রুয়ারি বিয়ে হয় রংপুরের উত্তম বাওয়াই হাজিরহাট এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে জোনাব আলী মিয়ার। 

শুক্রবার ছিল কনে বিদায়ের অনুষ্ঠান। এদিন রাতে খাওয়ার সময় বরযাত্রীর সংখ্যা নির্ধারিতের অতিরিক্ত হওয়ায় কয়েকজন বরযাত্রীর খাবারের পাতে মাংস কম দেয়া নিয়ে কনেপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটি শুরু হয় তাদের। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। 

এক পর্যায়ে ওই হাতাহাতি থামাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বরের বাবা নূর মোহাম্মদ মিয়া। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মেজবাহুর রহমান প্রধান জানান, স্বজনরা নূর মোহাম্মদ মিয়াকে মৃত অবস্থায় জরুরী বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। 

আরও পড়ুন: চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত তিন

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার পরিদর্শক ফিরোজ কবির জানান, বরপক্ষের সাথে কনেপক্ষের হাতাহাতির এক পর্যায়ে বরের বাবা অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হাতাহাতির ওই ঘটনায় কনের বাবাসহ দু’জনকে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, বরের বাবার মৃতদেহ জলঢাকা হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বর জোনাব আলী মিয়া বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।


একাত্তর/এসজে 

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর