সীতাকুণ্ডে বিস্ফোরণ: কারখানা মালিকসহ ১৬ জনের নামে মামলা

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১০:৩৯ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ মোট ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

অক্সিজেন প্ল্যান্টে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন ওই বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানিয়েছেন, সোমবার রাতে মামলাটি নথিভুক্ত হয়।

মামলায় সীমা অক্সিজেন প্লান্টের মালিক হিসেবে যাদের আসামি করা হয়েছে তারা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

এজাহারে উল্লেখ, কারখানা মালিক ও আসামি হওয়া কর্মকর্তারা যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেননি। তারা বিপজ্জনকভাবে গ্যাস উৎপাদন, ভর্তি ও সরবরাহ করতেন। তারা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা মোকাবিলা করার মতো প্রশিক্ষিত জনবল রাখেননি। এতে করে বিস্ফোরণে তার স্বামীসহ সাতজন মারা যান।

ওসি তোফায়েল আহমেদ বলেন, মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব কর্তব্য অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শুরু করা হবে।

আরও পড়ুন: কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে চারটায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে সাত জন নিহত ও ২৫ জন আহত হন। কারণ জানতে গঠন করা হয় তদন্ত কমিটি। তাদের প্রাথমিক ধারনা, সিলিন্ডার থেকে নয়, প্ল্যান্টটিতে অক্সিজেন সেপারেশন কলাম থেকেই বিস্ফোরণ হয়েছে। 

এছাড়া প্ল্যান্টটিতে শুধু অক্সিজেনের সিলিন্ডার থাকার কথা থাকলেও নাইট্রোজেন ও কার্বনডাই অক্সাইডের সিলিন্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর