মোংলায় এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের রুশ পণ্য

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য রাশিয়া থেকে ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে এসেছে। এটি বিদ্যুৎ কেন্দ্রটির পণ্যের রাশিয়া-ভারত ট্রানজিটের তৃতীয় চালান।

এর আগে শনিবার (৪ মার্চ) ভারতের হলদিয়া বন্দর থেকে রাশিয়ান এসব পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বাংলাদেশি জাহাজ এমভি অপরাজিতা। এরপর মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে জাহাজটি ভেড়ে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এইচএম দুলাল জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ প্যাকেজের এক হাজার ২৪৯ দশমিক ১৬ মেট্টিক টন মেশিনারি পণ্য ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। দুপুর থেকেই জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হবে। এরপর সড়ক পথে এ সব পণ্য ওই বিদ্যুৎ কেন্দ্রে যাবে। 

আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীকে আগুনে পুড়ে হত্যা: স্বামী-সতীনের মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এমভি সেঁজুতি ও ২৩ ফেব্রুয়ারি এমভি অপরাজিতা রুশ পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে। আর ট্রানজিটের তৃতীয় চালান এলো সাত সাত মার্চ।


একাত্তর/এসি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর