দ্বিতীয় স্ত্রীকে আগুনে পুড়ে হত্যা: স্বামী-সতীনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০২:২৮ পিএম

ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যায় স্বামী ও প্রথম  স্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

তারা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন। তারা পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। 

মামলা ও রায়ের বিবরণে জানা যায়, মাজেদা খাতুন কুড়িগ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে ডিম ও সবজির ব্যবসা করতেন। এক পর্যায়ে শহিদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। শহিদুলের প্রথম স্ত্রী থাকার পরেও তারা বিয়ে করে রামচন্দ্রপুর নিজ বাড়িতে সংসার করতে থাকেন। বিয়ের কিছুদিন পর শহিদুল ও তার প্রথম  স্ত্রী চম্পা খাতুন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। মাজেদা টাকা দিতে অস্বীকার করলে তার ওপর নির্যাতন করা হয়। 

২০১২ সালের ২৩ জানুয়ারিতে রাতে ঘুমন্ত মাজেদার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন শহিদুল ও চম্পা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় ভর্তি করা হয়। এর এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: কারখানা মালিকসহ ১৬ জনের নামে মামলা

মৃত্যুর আগে মাজেদা পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। এ ঘটনায় তার পক্ষে স্থানীয় চৌকিদার বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বামী ও স্ত্রী পলাতক রয়েছে।  

মামলার তদন্ত শেষে ১১ বছর পর আজ শুনানিতে আদালত এ রায় দেন। 


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর