টেনিসের ক্লে কোর্টের সম্রাট বলা হয় স্প্যানিশ তারকা রাফয়েল নাদাল। টেনিসের এমন মাঠে তিনি দুর্মনীয় আছেন অনেক দিন। কিন্তু, তারই ব্যত্যয় দেখলো রোলাঁ গেরো।
ফ্রেঞ্চ ওপনের এক মহাকাব্যিক লড়াইয়ে হেরে বিদায় নিতে হয়েছে নাদালকে। চার ঘন্টা ১১ মিনিটের লড়াইয়ে তিনি হেরে গেছেন নোভাক জোকোভিচের কাছে।
শুক্রবার রাতে রোলাঁ গেরোর এমন হারের পরও নাদাল যে মোটেই মুষড়ে পড়নেনি, সেই কথাই জানালেন তিনি। হতাশ হলেও বললেন, জীবন চলতেই থাকবে।
সেই সঙ্গে বিশ্বের এক নম্বর জোকোভিচকে ‘যোগ্য’ আখ্যা দিয়ে সামনে তাকানোর কথা বললেন ১৩ বারের ফরাসি ওপেন জয়ী।
জোকোভিচের কাছে শেষ চারের লড়াইয়ে হেরে ছিটকে গিয়েছেন ‘রাফা’। ফরাসি ওপেনের ১০৮ তম ম্যাচে তৃতীয় হার। ২০১৫ পর এই প্রথম, তবে প্রতিদ্বন্দ্বী সেই জোকোভিচ।
সার্বিয়ান তারকার কাছে হেরে সর্বাধিক গ্রান্ড স্লাম জয়ের নজির থেকে কিছুটা দূরেই থমকে যেতে হল তাঁকে। তবে রোলাঁ গারোর সম্রাট আরও বেশি হতাশ তাঁর নিজের ঘরে হেরে।
ম্যাচ শেষে নাদাল বলেন, “আমার কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম এটা। স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে। কিন্তু জীবন কখনও থেমে থাকে না”।
২০টি গ্রান্ড স্লাম জয়ের মালিক আরও জানালেন, সব ঠিক থাকলে জয়ের জন্য প্রস্তুত হয়েই আগামী বছর আসবেন রোলাঁ গেরোতে। কারণ, এটিই তার একান্তের ঘর।
নাদাল মনে করেন, রাতের বেলায় খেলা হওয়াতে তিনি বেশি সুবিধা আদায় করতে পারেননি। কোর্টে বাউন্স ও স্পিন সবটাই কম হয়েছে। যা থেকে ফয়দা লুটেছে জোকোভিচ।
তবে, এক যোগ্য খেলোয়াড় হিসাবেই জোকো যে তাঁকে হারিয়েছে, সেই কথাও সাংবাদিকদের মনে করিয়ে দিতে ভুল করেননি রাফা।
একাত্তর/এসএ
