পুরনো ঢাকার বহু ভবন একই সঙ্গে আবাসিক ও বাণিজ্যিক

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:৩৬ পিএম

পুরান ঢাকার বেশিরভাগ বাড়িই আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মিশ্র ভবন। উপরে বসবাস করেন বাসিন্দারা। নিচেই ভারী যন্ত্রাংশের কারখানা। 

এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের উদাসীনতার দিকে আঙুল তুললেন বাসিন্দারা। তবে, গুলিস্তানের ঘটনার পর এবার নড়ে বসেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 

সচিব জানান, ঝুঁকিপূর্ণ সরকারি ভবনগুলো তিন মাসের মধ্যে ভেঙে ফেলা হবে। প্রথমে অতি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলা হবে। এরপর একে একে বাকিগুলো ভাঙ্গা হবে। 

পুরান ঢাকার প্রতি কদমে কদমেই রয়েছে ঝুঁকি। সরু রাস্তায় গড়ে উঠেছে বহুতল ভবন। প্রত্যেকটি বাড়িতে একই সাথে থাকে পরিবার। আর নিচেই রয়েছে কারখানা।

সরোজমিনে দেবীদাস ঘাট লেনে গিয়ে দেখা যায় সেখানকার প্রায় প্রতিটি বাড়িতেই বাসিন্দাদের পাশাপাশি একই ভবনে আছে কারখানার ভারী যন্ত্রাংশ। 

এক বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েকটি লোহার পিলারের উপর ভর করে গড়ে উঠেছে তিনতলা বাড়ি। বছরের পর বছর ধরে চলছে এসব কারখানা।  

আবার অনেক বাড়ির বেসমেন্টেও বসানো হয়েছে কারখানা। বৈদ্যুতিক লাইনের অবস্থা একই সঙ্গে নাজুক এবং বিপজ্জনক। তারগুলো ঝুলে আছে বিচ্ছিন্নভাবে। 

নেই আলোবাতাস আসার পথ। নেই আগুন প্রতিরোধ বা জরুরি বের হবার পথ। স্থানীয়রা জানান, বছরের পর বছর এমন ঝুঁকিপূর্ণ ভবনেই বআস করে আসছেন হাজারো পরিবার। 

ঝুকিপূর্ণ ভবনে ধারবাহিকভাবে বিস্ফোরণের ঘটনার পর এবার ভবনের নিরাপত্তা নিয়ে টনক নড়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। ১৮৭ ভবন মালিককে নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজউক। নকশার ব্যত্যয় থাকলে সেটা যেন নিজ উদ্যোগে ভবন মালিকরা ঠিক করে নেন। 

বেজমেন্টের অবস্থা-সংক্রান্ত জরিপের কাজ শেষ হলে ওই সব ভবন মালিককেও নোটিশ দেওয়া হবে। তারা যেন বেজমেন্টের ব্যবহারবিধি যেন মেনে চলেন। 

রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, যেসব ভবনে আবাসিকের অনুমোদন নিয়ে কারখানা করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জানান, এরইমধ্যে রাজধানীতে শনাক্ত হওয়া ঝুকিপুর্ন ৪০টি সরকারি ভবন আগামী তিন মাসের মধ্যে ভেঙ্গে ফেলা হবে।  

এরইমধ্যে ভবনের ঝুকি নির্ণয়ের জন্য ল্যাব স্থাপনের পরিকল্পনা করছে রাজউক। সে ল্যাব দ্বারা দ্রুত সময়ের মধ্যে ভবনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। 


একাত্তর/এআর

পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 
পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হলো সুফি ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ফেস্ট চলে। দুপুরের পর থেকে দেশবিদেশের অসংখ্য মানুষ সুফি ফেস্টে...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর