বালুর ট্রাকের সঙ্গে মুরগির পিকআপের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০১:১৫ পিএম

গাজীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের একজন আরিফুল জেলার শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। নিহত অন্যজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

জিএমপি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালের মর্গে গিয়ে দুইজনের মরদেহ পাওয়া গেছে। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালানোর সময় তিনজন গ্রেপ্তার

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, জরুরি বিভাগে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেলিম নামের অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত আরেকজনের পরিচয় জানা যায়নি।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর