চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালানোর সময় তিনজন গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:৩৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার পর অটোরিকশা নিয়ে পালানোর সময় পুলিশের হাতে তিনজন গ্রেপ্তার হয়েছে।

শনিবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটায় চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত অটোরিকশা চালক ইউসুফ নোয়াখালী জেলার কালকিনি গ্রামের মৃত. আলী হোসেনের ছেলে ও পশ্চিম দেওভোগ সুমনের গ্যারেজের অটোরিকশা চালক। গ্রেপ্তারকৃতরা হলেন মাহবুব, কাউছার ও আমিন। তারা একই গ্যারেজের অটোরিকশা চালক বলে জানায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, রাতে চর কাশিপুর এলাকায় ডিউটি করার সময় উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দেখেন তিনজন মিলে একটি অটোরিকশা টেনে-হিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ তাদেরকে সন্দেহবশত আটক করে পরিচয় এবং সমস্যা জানতে চায়। 

সন্দেহজনক কথাবার্তা বলায় তাদের গ্যারেজ মালিক সুমনকে ডাকা হয়। তিনি এসে জানান তিনজন অন্য গাড়ির চালক তবে এ গাড়ির নয়। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা চালককে হত্যার কথা স্বীকার করেন। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ওসি আরও জানান, পরে তাদের দেয়া তথ্যমতে চরকাশিপুর সড়কের পাশ থেকে নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের গলায় রডের আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর