লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০২:১৭ পিএম

ঢাকা-রাঙ্গাবালী রুটের লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় যাত্রী সাইফুল বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

রোববার (১২ মার্চ) বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর সংলগ্ন তেতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ও নৌ-পুলিশের ইনচার্জ মো. সুরুজ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে তেতুলিয়া নদীর চঙ্গারচর নামক এলাকায় মাছ শিকারি জেলেরা একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। 

জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সাইফুলের বলে পরিবারের লোকজন শনাক্ত করেছেন। মরদেহ হস্তান্তরের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।  

নিখোঁজ সাইফুলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে। তিনি ওই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। 

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ

উল্লেখ্য, ঢাকায় তরমুজ বিক্রি করে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের পূবালী-৫ নামের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শুক্রবার ভোর পাঁচটার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বীজ ভাণ্ডার সংলগ্ন তেতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যায় সাইফুল। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর