এখনও থমথমে রাবি ও বিনোদপুর বাজার

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১২:৪১ পিএম

সংঘর্ষের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিনোদপুর বাজারে সোমবারও (১৩ মার্চ) থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোববার (১২ মার্চ) রাত পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনে ক্যাম্পাসে অবস্থান নিলেও রোববার বেলা ১২টা পর্যন্ত তারা ক্যাম্পাসে বের হননি। হলেই অবস্থান করছেন।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা, ভাংচুর ও মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক। উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে এই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। 

তিনি জানান, কমিটির অপর দুই সদস্যরা হলেন সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলার দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন: গাজীপুরে ডাকাতের ছুরিতে নিহত কলেজছাত্র

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি জানান, সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও পুলিশ বক্স পোড়ানোর অভিযোগ এনে এসআই আমানুল্লাহ বাদি হয়ে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মতিহার থানায় মামলাটি দায়ের করা হয়েছে। এ দুইটি মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর