ম্যানসিটির টিনএজার রবার্টসন ডাক পেলেন অস্ট্রেলিয়ায়

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম

অস্ট্রেলিয় জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির টিন এজ মিডফিল্ডার অ্যালেক্স রবার্টসন।

সিডনিতে জন্মগ্রহণকারী ১৯ বছর বয়সি এই ফুটবলার এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জুনিয়র পর্যায়ে খেলেছেন। এখন তিনি বেছে নিয়েছেন গ্রাহাম আর্নল্ডের দলকে।

রবার্টসনের বাবা মার্ক এর আগে ২০০১ সালে এবং দাদা ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলেছেন।

ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য রবার্টসনকে ডেকে পাঠানো সকারুজ কোচ আর্নল্ড সাংবাদিকদের বলেন, সম্ভবত ১৮ মাসেরও বেশী সময় ধরে  আমি তার সঙ্গে কথা বলছি।

আগামী ২৪ মার্চ সিডনিতে এবং চারদিন পর মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ।

সকারুজ কোচ বলেন, এবার যখন তাকে দলে নেয়ার কথা জানালাম, সঙ্গে সঙ্গে সে বলে দিল আমার আর (অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য) তর সইছে না। আমার বিশ্বাস ওই ছেলে এখন অস্ট্রেলিয়ার সাথে নিজেকে যুক্ত করতে চায়।

আমি নিশ্চিত, একবার যদি সে সকারুজদের জার্সি গায়ে চড়ায়, তাহলে সে হৃদয় দিয়ে দলটিকে অনুভব করবে এবং শুধুমাত্র এই জাতির জন্যই খেলতে চাইবে।

আরও পড়ুন: ইংল্যান্ডকে ১‌৫৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বর্তমানে ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলছেন রবার্টসন। পেপ গার্দিওলার সিনিয়র দলের হয়ে এখনো অভিষেক হয়নি। আর্নল্ড এই টিনএজারকে সিটির প্রিমিয়ার লিগ তারকা কেভিন ডি ব্রুইনার সঙ্গে তুলনা করে বলেন, ম্যানসিটিতে সে অনেকটা ডি ব্রুইনের মতোই খেলেন। সে বল নিয়ে বক্সে ঢুকে পড়ে এবং গোল করে।


একাত্তর/আরএ

গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের পর্বতসম অর্থ উড়িয়েও বেশ হাঁসফাঁস করেই জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা কোভেন্ট্রি...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর