সুপ্রিম কোর্ট বার নির্বাচন

বিএনপিপন্থিদের বাধা, সাংবাদিকদের ওপর পুলিশের লাঠি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৩:০৮ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথমদিনের ভোট শুরু হলেও বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে তা আপাতত বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এদিকে নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও মারধর করেছে পুলিশ। এতে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আখতার, আজকের পত্রিকার রিপোর্টার নুর মোহাম্মদ ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিমসহ অন্তত আট জন আহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচনে বাধা দেন এবং দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে।

এদিন সকাল আটটার আগে থেকেই ভোট দেওয়ার জন্য জড়ো হতে থাকেন আইনজীবীরা। এর মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা (সাদা প্যানেল) ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যান। কয়েকজন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগও করেন। কিন্তু বাধা দেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা। এরপর থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: খালেদাকে পদক দেয়া ব্যক্তি যৌন নিপীড়ণের অভিযোগে গ্রেপ্তার

বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহবায়ক নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। 

আওয়ামীপন্থি আইনজীবীরা জানিয়েছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে বিক্ষোভ চলছে। এতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। তাদের দাবি নির্বাচন কমিশন ঠিক না হলে তারা ভোট হতে দেবেন না।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারের বাবা শাহজাহান হাওলাদার (৮৫) আর নেই। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর