রায়পুরায় অস্ত্র ও গুলিসহ পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯:০০ পিএম

নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযানে দুইটি দেশীয় ওয়ান শুটারগান আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে বাশঁগাড়ি ইউনিয়নের হাজীবাড়ি বালুয়াকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন আবু হানিফা (৩৫), ফারুক (৩১), রাসেল (৪০), আলী আজগর (২৯) এবং কবির (২৮)। তারা সকলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক।

জানা যায়, বাঁশগাড়িতে বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে চলা আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলেছিল। দুই গ্রুপের মধ্যে কিছুদিন পর পর থেমে থেমে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ সংঘটিত হচ্ছে। এতে উভয় পক্ষের অনেক লোক হতাহত হন। 

আরও পড়ুন: অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিমানবাহিনী সদস্যের মৃত্যু

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল ইউসুফ জানান, গোপন খবরের ভিত্তিতে ১১ পুলিশ সদস্যের একটি দল নিয়ে বুধবার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র রাখা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর