মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১১:৩০ এএম

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীর পাড় থেকে আনুমানিক (৪৫) বছরের অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে মির্জাচর নৌ- ফাঁড়ির পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মেঘনা নদী পাড় থেকে রক্তাক্ত ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মির্জাচর নৌ- ফাঁড়ির পুলিশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের কোন পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানায় পুলিশ।

মির্জাচর নৌ-পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক মো. নাঈম রাত ৯টার দিকে জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মাথাসহ শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে লাশের পরিচয় শনাক্তে কাজ করছি।

আরও পড়ুন: ভোলায় বাস চাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত

তিনি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর