বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে হামলা

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০২:৫৯ পিএম

জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৯টায় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।  

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে পল্লী বিদ্যুৎ ইলেক্ট্রিশিয়ান কল্যাণ সমিতির অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। 

রাত ৯টায় মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে বিএনপির ক্যাডাররা অতর্কিত হামলা ও ভাংচুর করে। এসময় মাইক ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। 

আরও পড়ুন: মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনসার উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং হামলার নেতৃত্ব দানকারী রেজাউল করিম ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বিএনপি নেতা ঢালীসহ হামলাকারীরা। 

তবে এ ব্যাপারে কথা বলতে ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। 


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর