গাজীপুরে নেওয়া হচ্ছে চিত্রনায়িকা মাহিকে

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০১:২৪ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুরে নেওয়া হচ্ছে। শনিবার ঢাকা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির ডিসি মিডিয়া ইব্রাহিম খান। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মাহিকে ঢাকা থেকে গাজীপুরে আনা হচ্ছে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে মাহিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে জিএমপি পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া জিএমপির নর্থের এডিসি রেজওয়ান আহমেদও গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মাহিকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে। 

ওমরাহ পালন করতে সৌদিতে যাওয়া মাহি ফেসবুক লাইভে এসে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।

ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

গভীর রাতে মক্কা থেকে বাংলাদেশে রওনা দেওয়ার আগে আবারও লাইভে আসেন মাহি। শনিবার সকালে দেশে পৌঁছাবেন জানিয়ে তার আশঙ্কা এ ঘটনার প্রেক্ষাপটে গ্রেফতার হতে পারেন। দেশে আসার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন তিনি।


একাত্তর/এআর

রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর