ববিতার ‘অশনি সংকেত’ থেকে ‘গোলাপী এখন ট্রেনে’

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৩:৪৭ পিএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা চিত্রনায়িকা ববিতার আজ জন্মদিন। ৭০-৮০ দশকের বড় পর্দা মাতিয়ে রেখেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২৫০টি চলচ্চিত্রে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তার ঝাঁপিতে। এরমধ্যে সেরা চার সিনেমার এক ঝলক দেখে নেয়া যাক। 

অশনি সংকেত: সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ সিনেমায় ববিতা অভিনয় করেছেন সৌমিত্র চট্টপাধ্যায়ের বিপরীতে। সিনেমাটি ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমার ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছেন ববিতা। "দ্য নিউ ইয়র্ক টাইমস গাইড টু দ্য বেস্ট ১,০০০ মুভিজ এভার মেড" তালিকায় ঠাঁই পেয়েছে এই অশনি সংকেত।

আলোর মিছিল: নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ সিনেমাটি ববিতার ক্যারিয়ারে আরো একটি উল্লেখযোগ্য সিনেমা। ‘আলোর মিছিল’ সিনেমাটি ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল।  ববিতার বিপরীতে ছিলেন ফারুক। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ্জাক, সুজাতা, খলিল, রোজিসহ আরো অনেকেই। এই সিনেমার গান এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে এখনো সবার মুখে মুখে। 

বাঁদী থেকে বেগম: ববিতা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মোহসীন পরিচালিত ‘বাঁদী থেকে বেগম’ সিনেমার জন্য। সিনেমাটি ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল। সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন নায়ক রাজ রাজ্জাক। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাংবাদিক ও লেখক আহমদ জামান চৌধুরী। 

গোলাপী এখন ট্রেনে: আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমাটিতে ববিতার অভিনয় নজর কেড়েছে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন ফারুক, আনোয়ার হোসেন, রোজী সামাদ, আনোয়ারা, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান। সিনেমাটি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। সিনেমাটি দেখে খ্যাতিমান পরিচালক মৃণাল সেনসহ অনেকেই প্রশংসা করেছিলেন।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর