ব্যাংকের টাকা লুট: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৬:৪১ পিএম

ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সোহেল রানা। তিনি মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের সাবেক গাড়িচালক। 

শুক্রবার (১৭ মার্চ) তাকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিন মূল পরিকল্পনাকারীর মধ্যে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দুপুরে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

হারুন বলেন, গোয়েন্দা তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। সোহেলসহ ওই ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার হয়েছে। আর উদ্ধার হয়েছে সাত কোটি ৮৯ লাখ ছয় হাজার টাকা। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিন জন। এদের একজন সোহেল রানা। যিনি একসময় ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী প্রতিষ্ঠান মানিপ্লান্ট লিংক প্রাইভেট লিমিটেডের চালক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: কারাগারে মাহিয়া মাহি

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানার দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই তিন কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করা হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর