মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে সকাল ১১টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম মে-জুন ২০২৬ এবং জুন ২০২৫ সময়ের খাতভিত্তিক ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

আরবিএস
বৃহস্পতিবার সমাবেশের নগরীতে পরিণত হতে যাচ্ছে ঢাকা। এদিন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল। আশঙ্কা করা হচ্ছে- এদিন রাজধানী জুড়ে তীব্র যানজট...
ডিবি পরিচয়ে ডাকাতির মাস্টারমাইন্ড শহীদ মাঝিসহ মোট ১৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, নকল ডিবি পোশাকসহ নানা সরঞ্জাম।মঙ্গলবার দুপুরে...
রাজধানীর যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও হয়ে...
ঈদে প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাঁদাবাজির কারণে সড়কে যানজট সৃষ্টি হয় বলে দাবি করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। সেই সঙ্গে যাত্রী হয়রানী ও সড়কে...
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজয়ের পর আর্জেন্টিনা ফুটবল দল এখন এক আবেগঘন ও অনিশ্চিত মুহূর্ত অতিক্রম করছে। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচের রেশ না কাটতেই মেটলাইফ...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি নিজের জন্মশহর রোজারিওতে ফিরেছেন। ফোর্ট লডারডেল থেকে চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার ভোরে রোসারিওর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর