কারাগারে মাহিয়া মাহি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৬:৪০ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে নিয়ে মাহিয়া মাহির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাহিয়া মাহিকে বেলা দেড়টার দিকে কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

image

লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন এই নায়িকা। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এই মামলায়ই গ্রেপ্তার করা হয় মাহিকে।

সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (উত্তর) মো. ইব্রাহিম খান মাহিকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য গিয়েছিলেন মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার। কিন্তু মাহি দেশে ফিরলেও ফেরেননি রকিব। 

image


সোশ্যাল মিডিয়ায় মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। এই মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।


একাত্তর/এআর


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো নাটক বা সিনেমার কাজ নিয়ে নয়, বরং গত বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাঁকে নতুন করে...
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিলো ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। এতে বারবার জেরার মুখে পড়তে হয়েছিলো এলভিসকে।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর