স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে লাখ ছুঁইছুঁই

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:০০ পিএম

দেশে নতুন রেকর্ড করলো স্বর্ণের দাম। বর্তমানে প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ৬৬০ টাকা বেড়ে নতুন দাম করা হয়েছে আট হাজার ৪৭০ টাকা। এতে প্রতি ভরিতে বাড়লে সাত হাজার ৬৯৯ টাকা। নতুন করে প্রতি ভরিতে দাম পড়বে ৯৮ হাজার ৭৯৫ টাকা।

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে রোববার (১৯ মার্চ) থেকে।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৩০১ টাকা করা হয়েছে।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

image


এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম কমে হয় ৯১ হাজার ৯৬ টাকা। 


একাত্তর/এসি

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে পাঁচ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর