মারিউপোলে ঝটিকা সফরে পুতিন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২:১৪ পিএম

গত বছরের মে মাসে মস্কোর বাহিনী হাতে দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোলে সফরে গেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রোববার (১৯ মার্চ) পুতিন হেলিকপ্টারে করে মারিউপোল যান বলে ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা তাস।

সংস্থাটি জানিয়েছে, পুতিন একটি গাড়ি চালিয়ে শহরের বেশ কয়েকটি জেলা ঘুরেছেন এবং গাড়ি থামিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেছেন।

ইউক্রেন থেকে ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী উপলক্ষে ক্রিমিয়া ভ্রমণের একদিন পরে পুতিনের মারিউপোল সফরের প্রতিবেদন এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি শনিবার (১৮ মার্চ) তাকে কৃষ্ণসাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করতে দেখায়, স্থানীয় মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভের সাথে।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ১২

রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটের পর ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে যা কিয়েভ এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত হয়নি।

ক্রিমিয়া উপদ্বীপ থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি গত বছর থেকে দখল করা এলাকাগুলোও ত্যাগ করার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর