গ্রিসে মে মাসে সাধারণ নির্বাচন

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১২:৩৬ পিএম

গ্রিসে আগামী মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২১ মার্চ) গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এ তথ্য জানান। খবর: আলজাজিরা।

ফেব্রুয়ারিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫৭ জনের প্রাণহানিতে তার সরকারকে ব্যাপক ক্ষোভ মোকাবেলা করতে হচ্ছে। এ প্রেক্ষাপটে টিভি চ্যানেল আলফাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রক্ষণশীল এই সরকারের মেয়াদ জুলাই মাসের প্রথমদিকে শেষ হবে। 

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথমে এপ্রিলে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গ্রিসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভয়াবহ এই দুর্ঘটনার সবচেয়ে বড় শিকার। তারা দীর্ঘ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এ দুর্ঘটনার পর গ্রিসের পরিবহনমন্ত্রী পদত্যাগ করেন। 

আরও পড়ুন: ইমরান খানকে পার্লামেন্টে জরুরি তলব

এছাড়া কয়েক সপ্তাহ ধরে ক্ষুব্ধ ও মাঝে মাঝে সহিংস বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছিল গ্রিসজুড়ে। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সরকারকেও চাপের মুখে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/জো

গত বছরের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এবং অস্থিরতার পর অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের সেই বিক্ষোভের ফলে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পর এই...
বেশ কয়েক বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর অবশেষে নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন জাপানের নাগরিকরা।  
সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে গ্রিক সরকার। নতুন এ নিয়মে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
গ্রিসের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী ভোলোসের উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মৃত মাছ ভেসে আসার পর সেখানে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর