বাউফলে দশম শ্রেণির দুই ছাত্র খুন, একজন আহত

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১১:৪৬ পিএম

জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্র নিহত এবং একজন আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে বিদ্যালয় ছুটি হবার পর মারুফ (১৫), সিয়াম (১৫) ও নাফিজ বাড়ি যাওয়ার পথে ৫ থেকে ৬ জন কিশোর গাংয়ের সদস্য জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের পূর্ব বিরোধের জের ধরে তাদের তিনজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন।

নিহত মারুফ এলাকার বাবলু হাওলাদের ছেলে। নাফিজ একই এলাকার মিরাজ মস্তফা আনসারীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসি। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেই বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তিনজনকেই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। সিয়াম নামের আরেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে।

আরও পড়ুন: মগবাজার ফ্লাইওভারে বাসের ধাক্কায় শিক্ষানবিশ আইনজীবী নিহত

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর