র‍্যাবের অভিযানে ১১ পাসপোর্ট দালাল গ্রেপ্তার

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৩:৩১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় চক্রের সদস্যদের কাছ থেকে নগদ ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট, ২০৪টি পাসপোর্ট ডেলিভারি রিসিট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সিরাজ উদ্দিন (৪৫) আসাদুজ্জামান (৩৫) মো. আব্দুর রহিম (৫২) মো. মোসলেহ উদ্দিন (৪৫) মো. জুয়েল রানা (২৭) মাঈন উদ্দিন (৪২) মো. মহিন উদ্দিন (৩৭) মো. হারুন-অর-রশিদ (৪৫) গাজী আনোয়ার আহম্মেদ ওরফে হৃদয় (২৭) মো. মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)।

বুধবার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১ পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে জনসাধারণের কাছ থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

আরও পড়ুন: ডাকাতদের গুলিতে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

এছাড়াও নোয়াখালী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সিন্ডিকেট তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন ধরণের বাধার সম্মুখীন হতে হয়। র‍্যাব-১১ কর্তৃক দালালচক্র বিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে র‍্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর