বাবা-মায়ের সামনে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৩:০০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাবা-মায়ের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত কিশোর শাকিল আকন (১৫) ওই গ্রামের মোশাররফ আকনের ছেলে ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

নিহতের মামা ফেরদৌস জানান, সকালে গরুর ঘরের পানির লাইনের মোটরের বিদ্যুৎ সংযোগের সকেট ঠিক করার সময় বাবা-মায়ের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পদ্মাপাড়ে পড়ে থাকা গাড়িতে চালকের বস্তাবন্দী মরদেহ

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, ম্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে নিহতের মরদেহের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর